ঢাকা | খ্রি.

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’ সঙ্গীত সম্মিলন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’ সঙ্গীত সম্মিলন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের আয়োজনে ‘সুরের খেয়ায় হাজার বছর’ শীর্ষক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বিরুলীয়ায় প্রিয়াঙ্কা শুটিং জোনে এ সঙ্গীত আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান স্থান পায়।

সঙ্গীত সম্মিলনে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব জনাব রবিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট