প্রথম দিন বৃহস্পতিবারও প্রদর্শনীতে দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়। গতকাল দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ঘুরে দেখার পাশাপাশি নতুন পণ্য ও সেবার বিষয়ে জানতে বিপুলসংখ্যক মানুষ প্রদর্শনীতে আসেন।
সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা খাতের বিভিন্ন পণ্য নিয়ে প্রদর্শনীতে স্টল সাজিয়েছে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো। এসব স্টলে স্কিনকেয়ার, প্রসাধনী, সুগন্ধি, চুলের যত্নের পণ্য এবং ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীসহ নানা ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনী ঘিরে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এ খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’
দ্বিতীয় দিনে প্রদর্শনীর অংশ হিসেবে ‘ইন্ডাস্ট্রি টক : দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আয়োজিত আলোচনায় সৌন্দর্য ও প্রসাধনী খাতের দেশি-বিদেশি কয়েকজন প্রতিনিধি অংশ নেন।
আলোচনায় বাংলাদেশের সৌন্দর্য ও প্রসাধনী শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে দেশের বিউটি ও কসমেটিকস শিল্পের উদ্যোক্তা, ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।
নিউজ বাংলা চ্যানেল