ঢাকা | খ্রি.

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কুমিল্লায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 3, 2026 ইং | Photo Card
৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কুমিল্লায় ৮০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আনুমিয়া (৮০) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনোহরগঞ্জ থানায় মামলা করেছেন।

গত বুধবার দুপুরে উপজেলার পোমগাঁও গ্রামের হিজ্জার বাড়িতে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তার আনুমিয়া উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, ঘটনার দিন টাকার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেন আনুমিয়া। তার সঙ্গে থাকা আরেক শিশুকে ৫০ টাকা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে তার ওপর নির্যাতন চালানোর অভিযোগ ওঠে বৃদ্ধের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিশুটি অভিযোগ করে, ‘আমাকে ৫০ টাকা দিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে আমার ওপর উঠে পড়েন আনুমিয়া। আমার সাথে এর আগেও এমন কয়েকবার করেছেন তিনি।’

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে আনুমিয়াকে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে রাখে। পরে স্থানীয়ভাবে সালিশ করার কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়।

তবে আনুমিয়া অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, শিশুটি তার কাছে তরকারি নিতে গিয়েছিল এবং তিনি শিশুটির ওপর কোনো ধরনের নির্যাতনের চেষ্টা করেননি।

প্রতিবেশীরা জানান, ঋণের কারণে শিশুটির বাবা-মা দুজনেই প্রায় এক মাস ধরে এলাকায় নেই। বর্তমানে মেয়েটি তার চাচার কাছে থাকে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে শিশুটির সঙ্গে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মনোহরগঞ্জ থানার সহকারী পরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরে থানায় এসে লিখিত অভিযোগ করার জন্য শিশুটির পরিবারকে পরামর্শ দেওয়া হয়।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ জানান, শিশুটির বাবা থানায় ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনুমিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবেগের বশে নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না: আনচেলত্তি

আবেগের বশে নেইমারকে বিশ্বকাপের দলে নেওয়া হবে না: আনচেলত্তি