সাংবাদিকদের ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই পিক্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে। এর আগে একটি রেডিও অনুষ্ঠানে তিনি সতর্ক করে বলেছিলেন, পিক্যাক্স মাউন্টেন ধ্বংস করে দেওয়া হবে এবং এ জন্য ইরানিদের প্রস্তুত থাকা উচিত।
ইরানের সঙ্গে সংঘাতের ক্ষয়ক্ষতি তুলনা করে ট্রাম্প বলেন, এটি খুবই ছোট আকারের একটি যুদ্ধ। তাঁর বক্তব্য অনুযায়ী, ভিয়েতনাম যুদ্ধে এক লাখ মার্কিন নাগরিক নিহত হলেও চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। তিনি মার্কিন সামরিক হামলাকে অনিয়মিত বলেও উল্লেখ করেন।
স্থানীয়ভাবে ‘কুহ-ই কোলাং গাজ লা’ নামে পরিচিত পাহাড়টি ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি অবস্থিত। শক্ত গ্রানাইট পাথরের কয়েকশ মিটার গভীরে সেখানে ভূগর্ভস্থ দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। এসব স্থাপনার নির্মাণকাজ শুরু হয় ২০২০ সালে।
অস্ত্র বিশেষজ্ঞদের মতে, পিক্যাক্স মাউন্টেনের সুড়ঙ্গগুলো এত গভীরে তৈরি করা হয়েছে যে মার্কিন বাহিনীর সবচেয়ে শক্তিশালী বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করেও সেগুলো ক্ষতিগ্রস্ত করা সম্ভব নয়।
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো স্থাপনাটিকে একটি অঘোষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বলে সন্দেহ করে আসছে। তবে ইরান শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে শুধু সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র হিসেবে দাবি করে আসছে।
নিউজ বাংলা চ্যানেল