ঢাকা | খ্রি.

বন্দরে নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2026 ইং | Photo Card
বন্দরে নির্জন স্থানে ছুরিকাঘাতে যুবক নিহত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দরে ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিণ ঘারমোড়া এলাকায় হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পেছনের একটি নির্জন স্থানে এ হত্যাকাণ্ড ঘটে।

রাসেল দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কারা এবং কী কারণে তাঁকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ শতাধিক পরিব

টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি পাঁচ শতাধিক পরিব