ঢাকা | খ্রি.

ডেমরায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2026 ইং | Photo Card
ডেমরায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ঝর্না বেগম (৪৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে মুক্তা আক্তার জানান, বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর ঝর্না বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মজিদ মরদেহটি বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করেন।

ঝর্না বেগমের স্বামী আব্দুল মান্নান। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তারা রাজধানীর ডেমরা থানার আল আমিন রোড এলাকায় বসবাস করতেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স