ঢাকা | বঙ্গাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, দেখা নেই সূর্যের

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং | Photo Card
পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে, দেখা নেই সূর্যের ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

পঞ্চগড়ে রাতভর কুয়াশা ঝরে বৃষ্টির মতো। সকালের দিকেও কুয়াশাচ্ছাদিত থাকে পথঘাট। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে কাবু পুরো জনপদ।

দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

শুক্রবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

তবে এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদির ধরে এ অঞ্চলে শীতের তীব্রতা একটু বেশি। দিনে সূর্যের দেখে মিললেও সন্ধ্যার পর আবারো শুরু হয় শীতের তীব্রতা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রার পারদ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

সে হিসেবে এখন এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জেষ্ঠ্য পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকে সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

বাতাসের গতিবেগ ছিল ৮-১০ কিলোমিটার। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত এমন শীত পরিস্থিতি থাকতে পারে।

খবর- কালের কণ্ঠ


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স