ঢাকা | খ্রি.

পানি বাড়ায় কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট খুলে দিল কর্তৃপক্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং | Photo Card
পানি বাড়ায় কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট খুলে দিল কর্তৃপক্ষ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত বাড়তে থাকায় অতিরিক্ত পানি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে প্রতিটি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। ওই সময় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল হওয়ায় পানির স্তর ক্রমাগত বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পানি ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

এদিকে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট বর্তমানে সচল রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। এর সঙ্গে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে আরও প্রায় ৯ হাজার কিউসেক পানি ছাড়ায় কর্ণফুলী নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে কাপ্তাই, রাঙামাটি ও চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরু

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরু