শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এদিকে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল