পুলিশের তথ্য অনুযায়ী, নূর আলম মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাঁকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছেন। গাড়িটি শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজ বাংলা চ্যানেল