ঢাকা | বঙ্গাব্দ

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেলের বিশ্বরেকর্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং | Photo Card
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আন্দ্রে রাসেলের বিশ্বরেকর্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728

এরই মধ্যে কোচ হয়ে গেছেন। আইপিএল থেকে অবসর নিয়ে দায়িত্ব নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে। তবে অন্য লিগগুলোতে আন্দ্রে রাসেলের পরিচয় এখনও ক্রিকেটার। শুক্রবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ক্যারিবীয় অলরাউন্ডার।

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হলেন আন্দ্রে রাসেল। শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এই বিশ্বরেকর্ড গড়েন তিনি।টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৬ জন ক্রিকেটার ৫০০০ বা তার বেশি রান করেছেন। ছয়জন বোলারের ঝুলিতে রয়েছে ৫০০ বা তার বেশি উইকেট। ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। এই সবকটি তালিকায় রয়েছেন একজনই। তিনি আন্দ্রে রাসেল।

শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন রাসেল। এই ম্যাচের পর ২০ ওভারের ক্রিকেটে তার রান ৯৪৯৬। ছক্কা ৭৭২টি। ৫৭৬তম ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি।উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের আর এক সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্র্যাভো এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানেরও টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান এবং ৫০০ উইকেট রয়েছে।

এমএমআর


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে শুল্ক কমালো সরকার

মোবাইল ফোন আমদানি ও উৎপাদনে শুল্ক কমালো সরকার