ঢাকা | খ্রি.

নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং | Photo Card
নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, চট্টগ্রাম-কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : উত্তর আন্দামান সাগর ও মিয়ানমার উপকূলসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সোমবার মধ্যরাতে একই এলাকায় থাকা নিম্নচাপটি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে মিয়ানমার ও কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। একই সঙ্গে নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এর পরিবর্তে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬.৪১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৬.৪১ বিলিয়ন ডলার