ঢাকা | খ্রি.

২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখার ক্ষমতা বিএনপির আছে: মীর শাহে আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং | Photo Card
২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখার ক্ষমতা বিএনপির আছে: মীর শাহে আলম ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নেতাদের বিএনপিকে হুমকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘আমরা যদি মনে করি, ২০৩১ সাল পর্যন্ত রাজপথ বিএনপি দখল করে রাখবে আমরা তাই রাখতে পারি। সেই ক্ষমতা আছে।’

এনসিপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে হুমকি দেবেন না। বিএনপি কারো হুমকিতে পরোয়া করে না। আজকে আপনারা যেটা করছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করছেন।’

তরুণ প্রজন্মের প্রত্যাশার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের প্রতি তরুণ প্রজন্মের একটা আশা আকাঙ্ক্ষা ছিল। যে তরুণ নেতৃত্ব দেশে একটা ভালো কিছু করবে। এজন্য আপনাদেরকে দুয়েক জায়গা থেকে নির্বাচিতও করেছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, এটা রাজনৈতিক ভাষা নয়।’

তিনি আরও বলেন, ‘রংপুর-বগুড়ার লংমার্চে, ঢাকা-চট্টগ্রামের লংমার্চে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এমপি এবং ওই যে আরেকটা কি পাটোয়ারী, এরা যে ভাষায় কথা বলে। বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের ব্যাপারে ওই বয়সের বাচ্চাদের মুখ দিয়ে যখন শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা বের হয়। বিএনপির যাদের শরীরে এক ফোঁটা রক্ত আছে তাদের এসব মন্তব্য সহ্য করবার কথা নয়।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯