ঢাকা | খ্রি.

যুক্তরাষ্ট্রে ফোবানা কনভেনশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রবাসী কল্যাণমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং | Photo Card
যুক্তরাষ্ট্রে ফোবানা কনভেনশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রবাসী কল্যাণমন্ত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় এই সম্মেলন আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার আয়োজনে সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ী অংশ নেবেন।

৪ সেপ্টেম্বর সম্মেলনের প্রথম দিন বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সেখানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী আয়োজনে লস অ্যাঞ্জেলেসস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এবং হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতারাও বক্তব্য দেবেন।

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। এতে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্বের আয়োজন রয়েছে। সেখানে মন্ত্রীসহ উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

সফরের শুরুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য এবং শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আরিফুল হক চৌধুরী। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন।

ফোবানা কনভেনশনের কার্যক্রম শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ

অরুণাচলে আকস্মিক বন্যায় ৫ সেনাসদস্য নিখোঁজ