ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং | Photo Card
ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। রুশ পতাকাবাহী ট্যাংকারে ইউক্রেন হামলা চালালে ইউক্রেনের বন্দর, জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

রাশিয়ার প্রেসিডেন্ট রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলা ছিল দস্যুতা। প্রথমে রাশিয়া ইউক্রেনের বন্দর এবং জাহাজে হামলা চালাবে। এরপরও যদি দস্যুতা চলে, তাহলে সম্ভাব্যতা যাচাই করে যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করবে তাদের জাহাজেও হামলা চালাব। 

এরপর ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন পুতিন। তিনি জানান, এর সবচেয়ে বড় বিকল্প ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। ফলে দস্যুতা করা আর সম্ভব হবেনা। আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত, তারা যেন ভাবে এগুলো করে আসলে কোনো লাভ হবে কি না বলে তিনি উল্লেখ করেন। 

গত দুইদিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা।

এরইমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তি করতে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার। পাঁচ ঘণ্টাব্যাপী তারা আলোচনা করেন। তবে এ আলোচনা ফলপ্রসু হয়নি বলে জানিয়েছেন ইউরি উসাকোভ। 
খবর- সময়ের আলো

নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স