ঢাকা | খ্রি.

গ্যাবন উপকূলে তেল-গ্যাস খনন স্থাপনা ডুবে নিখোঁজ ৫ কর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং | Photo Card
গ্যাবন উপকূলে তেল-গ্যাস খনন স্থাপনা ডুবে নিখোঁজ ৫ কর্মী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক :  মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের উপকূলের কাছে ‘প্রসপেক্টর ৫’ নামের একটি অফশোর ড্রিলিং রিগ ডুবে গেছে। খননকাজের প্রস্তুতির সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্থাপনাটিতে থাকা ১১৫ জন কর্মীর মধ্যে পাঁচজন নিখোঁজ হয়েছেন। বাকি ১১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রোববার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ড্রিলিং রিগটির মালিক প্রতিষ্ঠান বোর ড্রিলিং।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়, খননকাজের প্রস্তুতি চলাকালে রিগটি আকস্মিকভাবে ‘পাঞ্চ থ্রু’ ঘটনার মুখে পড়ে। এ পরিস্থিতিতে সমুদ্রতলের মাটি হঠাৎ দেবে যাওয়ায় স্থাপনাটি প্রয়োজনীয় ভারসাম্য ও স্থিতিশীলতা হারায়। একপর্যায়ে সেটি সমুদ্রের পানিতে ডুবে যায়।

‘প্রসপেক্টর ৫’ রিগটি তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান বিডব্লিউ এনার্জির একটি খনন প্রকল্পে সহায়তা দেওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে অধিকাংশ কর্মীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ পাঁচজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ভয়াবহ হামলা