সৈয়দ এম এ জিন্নাহ : চ্যানেল আইয়ের জনপ্রিয় টকশো ‘আমরাই বাংলাদেশ’ নিয়মিত দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনপ্রিয় টিভি উপস্থাপক সালাম মাহমুদের উপস্থাপনায় প্রতি মাসের প্রথম ও শেষ সপ্তাহে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে।
দেশের সমসাময়িক অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্প, উন্নয়ন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ‘আমরাই বাংলাদেশ’-এর প্রতিটি পর্বে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও নীতিনির্ধারকদের মতামত তুলে ধরা হয়। স্টুডিওতে সরাসরি উপস্থিতির পাশাপাশি ভার্চুয়ালভাবেও দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে যুক্ত হয়ে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরছেন।
অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সমন্বয়ের দায়িত্বে রয়েছেন হাফিজ রহমান। নির্বাহী প্রযোজক আমিনুল ইসলাম রাজু এবং প্রযোজনায় রয়েছেন কামরুজ্জামান রিপন।
‘আমরাই বাংলাদেশ’-এর বিভিন্ন পর্বে অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ফাউন্ডার ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, অতিথি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক ডি.এ. তায়েব, কর্ণফুলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান ভূঁইয়া, রিহ্যাবের পরিচালক খাজা নাজিবুল্লাহ চৌধুরীসহ দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য ব্যক্তিরা অংশ নিয়েছেন।
দীর্ঘদিন ধরে টকশো উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সালাম মাহমুদ। এর আগে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘ডিজিটাল অর্থনীতি’, বাংলাটিভি৭১-এর ‘নতুন মাত্রা’, আইটিভি অনলাইনের ‘আই টক’, জয়যাত্রা টেলিভিশনের ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ’, দৈনিক গণকণ্ঠের ‘প্রেক্ষাপট’, ‘প্রবাস আলাপন’, দৈনিক কালের সমাজের লাইভ টকশো ‘সেলিব্রেটি শো’ এবং দৈনিক আমার বার্তার লাইভ টকশো ‘ভিন্নমাত্রা’ উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা ও প্রশংসা অর্জন করেছেন।
জানা যায়, সালাম মাহমুদ জয়যাত্রা টেলিভিশনের ‘জয়যাত্রা পত্রিকা বিশ্লেষণ’ অনুষ্ঠানের তিন শতাধিক পর্ব উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাটিভি৭১-এর জনপ্রিয় টকশোর দুই হাজারেরও বেশি পর্ব উপস্থাপনার অভিজ্ঞতা রয়েছে তার।
তার উপস্থাপনায় বিভিন্ন টকশোতে স্টুডিওতে সরাসরি উপস্থিত হয়ে এবং ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেছেন সরকারের মন্ত্রী, জাতীয় সংসদের সদস্য, বিভিন্ন দেশের ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবকরা। ফলে সমসাময়িক জাতীয় ইস্যু, অর্থনীতি ও উন্নয়ন নিয়ে জনমত তৈরিতে এসব টকশো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
‘আমরাই বাংলাদেশ’ও সেই ধারাবাহিকতায় দেশের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উন্নয়ন নিয়ে গঠনমূলক আলোচনা এবং সংশ্লিষ্টদের মতামত তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাচ্ছে।
নিউজ বাংলা চ্যানেল