ঢাকা | খ্রি.

এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পরীমনিকে হয়রানি, প্রতিবাদে সোচ্চার অভিনেত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 20, 2026 ইং | Photo Card
এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পরীমনিকে হয়রানি, প্রতিবাদে সোচ্চার অভিনেত্রী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়রানির শিকার হয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও একপর্যায়ে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। একই সঙ্গে এ ধরনের সাইবার হয়রানির বিরুদ্ধে নারীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে, যা এআই দিয়ে তৈরি বলে জানা গেছে। কয়েক দিন আগে একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। তাঁর প্রতিবাদী অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনেকে।

অভিনেত্রী জানিয়েছেন, মানুষের সমর্থন ও প্রশংসা তাঁকে আরও সাহস জোগাচ্ছে। তাঁর ভাষায়, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জীবনে বারবার নানা ঝামেলায় জড়ানোর প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা; সারাজীবন ঝামেলা হবে, এটাই মেনে নিয়েছি। এটা আমার ভালো লাগে, এনজয় করি।’

তবে এআই প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির বিষয়টিকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মনে করেন তিনি। পরীমনি জানান, ঘটনার প্রথম তিন-চার দিন তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। কিন্তু পরিস্থিতি আর এড়িয়ে যাওয়া সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিবাদ জানাতে বাধ্য হন।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

বিশেষজ্ঞদের মতে, এআই দিয়ে তৈরি ভুয়া ও আপত্তিকর কনটেন্টের মাধ্যমে কাউকে হয়রানি করা শুধু ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়; এটি ভুক্তভোগীর মানসিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও নিরাপত্তার ওপরও গুরুতর প্রভাব ফেলতে পারে। প্রযুক্তির অপব্যবহার করে নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার প্রবণতা মোকাবিলায় সামাজিক সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং কার্যকর প্রতিরোধব্যবস্থা জরুরি।

পরীমনির এই প্রতিবাদ তাই কেবল একজন অভিনেত্রীর ব্যক্তিগত অবস্থান নয়; এআই ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্টের মাধ্যমে হয়রানির শিকার অন্য নারীদেরও প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান। এমন ঘটনায় ভুক্তভোগীকে দোষারোপ না করে হয়রানিকারীদের জবাবদিহির আওতায় আনা এবং আপত্তিকর কনটেন্টের প্রচার বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রয়োজনীয়তাও সামনে এসেছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম ব

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম ব