পুলিশ জানায়, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা বিষয়টি তাদের জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা একই পরিবারের সদস্য—স্বামী, স্ত্রী ও তাদের এক নবজাতক সন্তান। উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো ছিল। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তিনজনের মৃত্যু হয়েছে।
তবে তাদের মৃত্যুর পেছনে হত্যাকাণ্ড, নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।
নিউজ বাংলা চ্যানেল