ঢাকা | খ্রি.

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 19, 2026 ইং | Photo Card
সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর প্রতিকূল পরিস্থিতি ও প্রবাসজীবনের মধ্যেও তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে থেকেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন শুধু জাতীয় পর্যায়েই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কার্যক্রম বিস্তৃত করতে সক্ষম হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন জাতীয় সংকটে প্রবাসে থেকেও তারেক রহমান নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন এবং অসহায় মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও জেডআরএফ মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ বিভিন্ন ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনটি।

রিজভী আরও বলেন, দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এসব কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটি মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ দেশের বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
বাংলা ও উর্দু চলচ্চিত্রের অভিনেত্রী নাসিমা খান আর নেই

বাংলা ও উর্দু চলচ্চিত্রের অভিনেত্রী নাসিমা খান আর নেই