ঢাকা | খ্রি.

৪৫তম বিসিএসে ১,৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2026 ইং | Photo Card
৪৫তম বিসিএসে ১,৭০২ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিজস্ব প্রতিবেদক

৪৫তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১৪ অক্টোবর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল ২০২৬-এর নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন।

এর আগে ২০২৫ সালের ২৬ নভেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে সুপারিশের জন্য মোট ১ হাজার ৮০৭ জন উত্তীর্ণ হন। চূড়ান্ত ফল প্রকাশের পর তাঁদের মধ্য থেকে ১ হাজার ৭০২ জনকে নিয়োগ দেওয়া হলো।

এর আগে ২০২৫ সালের ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী।

এ ছাড়া ২০২৫ সালের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ওই পরীক্ষায় উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। এর আগে একই বছরের ১৯ মে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু, চলবে ২৫ আগস্ট পর্য

অনার্সে দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন শুরু, চলবে ২৫ আগস্ট পর্য