ঢাকা | খ্রি.

হরমুজ প্রণালি নিয়ে আশাবাদ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং | Photo Card
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্কে: হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে পারে—এমন প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ৭৯.০৮ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪.৬৯ ডলারে দাঁড়ায়।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে লেনদেন শেষ হলেও ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমে দিনের লেনদেন শেষ করে।

বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি হলে গত কয়েক মাস ধরে চলা উত্তেজনা ও সংঘাতের অবসান ঘটতে পারে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে—এমন প্রত্যাশা থেকেই তেলের বাজারে দাম কিছুটা নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে রপ্তানিকৃত তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়া গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিকভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বর্তমান মূল্যপতনও সেই প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী

২৭ কেজি ওজন কমালেন জনপ্রিয় সংগীতশিল্পী