ঢাকা | খ্রি.

তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং | Photo Card
তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮ গরু চুরি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে একটি গোয়ালঘরের তালা ভেঙে আটটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। এ ঘটনায় স্থানীয় খামারি ও গরু পালনকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাড়াশ পৌরসভার খুটিগাছা গ্রামের কৃষক হায়দার আলীর গোয়ালঘরে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে জাহিদ হাসান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে থাকা আটটি গরু নিয়ে তারা পালিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন হায়দার আলী। পরে আশপাশের এলাকায় খোঁজ করেও চুরি যাওয়া গরুগুলোর সন্ধান মেলেনি।

কৃষক হায়দার আলী জানান, গরুগুলো তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। একসঙ্গে আটটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এলাকায় গরু চুরি ঠেকাতে রাতের পাহারা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাড়াশ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, গত আগস্ট মাসেও এ উপজেলার তিন কৃষকের ১০টি গরু চুরির ঘটনা ঘটেছিল। এসব ঘটনায় গরু পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে চুরির আতঙ্ক বিরাজ করছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স