ঢাকা | খ্রি.

রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৪

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং | Photo Card
রাশিয়ায় আতশবাজির কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৪ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেরেস্লাভল-জালেস্কি শহরের কাছের কুব্রিনস্ক গ্রামে দুটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দগ্ধ একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইয়ারোস্লাভল অঞ্চলের গভর্নর মিখাইল এভরায়েভ টেলিগ্রামে জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে দিনরাত। এ কাজে প্রায় ২০০ জন জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনে নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। তবে শিল্প নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি ফৌজদারি মামলা করেছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্তও শুরু হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতর

দরিদ্র পরিবারের স্বাবলম্বিতায় মুরগি পালন সহায়তা উপকরণ বিতর