ঢাকা | খ্রি.

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং | Photo Card
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক:  দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে 4 অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩০০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম এবং হামের উপসর্গে মোট ১ হাজার ১২৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০২ জন। আর হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ অক্টোবর পর্যন্ত সারাদেশে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের।

এদিকে হামের উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হিসাব অনুযায়ী, দেশে হাম পরিস্থিতি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি উপসর্গ নিয়ে মৃত্যু অব্যাহত থাকায় আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধার

আজ শুরু সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলে বেতন পুনর্নির্ধার