ঢাকা | খ্রি.

মুস্তাফিজের ব্যয়বহুল বোলিংয়ে পাকিস্তানের কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং | Photo Card
মুস্তাফিজের ব্যয়বহুল বোলিংয়ে পাকিস্তানের কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে বাংলাদেশ ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। নাগোয়ার নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১৩ ওভারে ১১২ রানের লক্ষ্য থাকলেও বাংলাদেশের বোলিংয়ের সামনে বড় কোনো বাধায় পড়তে হয়নি পাকিস্তানি ব্যাটারদের। নির্ধারিত ওভারের ১০ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা।

বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমানের বোলিং ছিল বেশ খরুচে। মাত্র ২ ওভারে ৪১ রান খরচ করেন এই অভিজ্ঞ পেসার। তার বোলিংয়ের সুযোগ নিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পাকিস্তানের ব্যাটাররা। ফলে মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় পাকিস্তান।

এই হারের ফলে এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের আশা শেষ হয়েছে লিটন দাসের দলের। তবে এখনো পদক জয়ের সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তাদের জন্য অপেক্ষা করছে ব্রোঞ্জ পদকের লড়াই।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। ওই ম্যাচের জয়ী দল ফাইনালে পাকিস্তানের বিপক্ষে স্বর্ণপদকের জন্য লড়বে। আর পরাজিত দলের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা থাকছে না : নিয়োগ হবে যে পদ্ধতি

শিক্ষক নিয়োগে নিবন্ধন পরীক্ষা থাকছে না : নিয়োগ হবে যে পদ্ধতি