ঢাকা | খ্রি.

ঢাবিতে কালো দিবস পালনে ২৩ আগস্ট থাকছে নানা কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং | Photo Card
ঢাবিতে কালো দিবস পালনে ২৩ আগস্ট থাকছে নানা কর্মসূচি ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বেদনাবিধুর ঘটনাগুলো স্মরণে আগামী ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এ উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। একই দিন সকাল ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উল্লেখ্য, ২০০৭ সালের আগস্টে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সেনাসদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন, গ্রেপ্তার এবং ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই সময়ের এসব বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা স্মরণে প্রতিবছর ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালন করা হয়ে থাকে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবু সাঈদদের রেখে যাওয়া আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করব

আবু সাঈদদের রেখে যাওয়া আমানত জীবন দিয়ে হলেও রক্ষা করব