বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড়সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আব্দুল ওহাবের পরিচয় জানা গেলেও অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিল। ওই পরিকল্পনার অংশ হিসেবে মাইক্রোবাসে করে এসে শহরের মধ্যে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান তিনি। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিদের পাবনা সদর থানায় পাঠানো হয়েছে।
নিউজ বাংলা চ্যানেল