এ উপলক্ষে ঢাকার হোটেল শেরাটনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া। সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারত্বের মাধ্যমে দেশের তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে গুরুত্ব দেওয়া হবে।
ছয় মাসের এই চুক্তির আওতায় নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন জাতীয় দলের এই অধিনায়ক। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উদ্যোগেও তাকে যুক্ত করা হবে। এসব কার্যক্রম ক্রীড়াপ্রেমীদের আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘আমি নগদের সাথে কাজ করেছি, ভালো লেগেছে। আজকে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাইন করতে পেরে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। সবশেষ নগদের ক্যাম্পেইন ছিল বিশ্বকাপ নিয়ে, যা খুবই চমৎকার একটি ক্যাম্পেইন ছিল। সবকিছু মিলিয়ে নগদ দেশের জন্য ভালোকিছু করছে, এটা অনেক ভালো লাগার একটি বিষয়।’
জামাল ভূঁইয়া আরও বলেন, ‘নগদ ক্রমাগত উদ্ভাবন ও গ্রাহকবান্ধব সেবার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল লেনদেনে বিপ্লব ঘটিয়েছে। নগদ গ্রাহকদের জন্য বিভিন্ন সময় যেসব ক্যাম্পেইন ও পুরস্কারের আয়োজন করে, তা প্রতিষ্ঠানটিকে আরোবেশি গ্রাহকদের কাছে নিয়ে গেছে।’
জাতীয় দলের অধিনায়ককে নগদ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান প্রতিষ্ঠানটির প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, ‘জামাল ভূঁইয়াকে নগদ পরিবারের অনেক অনেক স্বাগতম। বাংলাদেশের ফুটবলারদের সাথে নগদের একটি সম্পর্ক গড়ে তোলার চেষ্টা ছিল আমাদের। শুধু জামাল ভূঁইয়া না, সামনের দিনে আরো স্টার খেলোয়াড়দের সাথে আমরা নগদ পরিবার সম্পৃক্ত হব। নগদ বাংলাদেশের সব পর্যায়ের ক্রীড়া ও ক্রীড়াবিদদের সাথে থাকবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নগদের সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল