ঢাকা | খ্রি.

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং | Photo Card
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে—এমন চিহ্নিত এলাকা, বিভিন্ন আড্ডাস্থল এবং অপরাধপ্রবণ জায়গাগুলোকে অভিযানের আওতায় আনা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি এতে অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, তা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ‘অভিযানে আটক ৩৭৯ জনের বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে তিন দফায় অভিযান চালিয়ে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানা এলাকা থেকে মোট ১ হাজার ২৯৪ জনকে আটক করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালক

চুয়াডাঙ্গার মৎস্য অফিস পাড়া থেকে রফিকুল নামে এক ইজিবাইক চালক