ঢাকা | খ্রি.

প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হলো রোবট

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 8, 2025 ইং | Photo Card
প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হলো রোবট ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত
ad728
প্রযুক্তি বিশ্বে আবারও নতুন করে তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টরাল তথা পিএইডডি প্রোগ্রামে।
সেখানে রোবটটিকে দেওয়া হবে নাট্যকলা, চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ে উচ্চশিক্ষা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদির প্রশিক্ষণ।

রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে শিখবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে।

সুয়ে বা-০১ নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে।

ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি সাংহাইতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।

খবর যায়যায়দিন


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স