শুরুতে ঘোষণা এসেছিল ইউরোপের কোনো দলের সঙ্গে সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচের আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে শেষপর্যন্ত শ্রীলঙ্কা, নেপালের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচের জন্য আলাপ-আলোচনা অনেকটাই এগিয়ে ছিল। শ্রীলঙ্কা, ভুটানের বিপক্ষে খেলা রাখার ফলে নেপালের সঙ্গেই ম্যাচের সূচি চূড়ান্ত করা হয়। সে বিষয়ে আজ নেপাল ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি বাফুফে।
এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পরবর্তী ম্যাচে হংকংয়ের বিপক্ষে নামবেন হামজা, জামাল, শমিতরা। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে, ১৫৩তম পজিশনে থাকা হংকংয়ের বিপক্ষে নামার আগে ১৭৩তম নেপালের সঙ্গে ম্যাচ খেলাটা কতোটা কার্যকর হবে বাংলাদেশের জন্য!
নিউজটি পোস্ট করেছেন :
নিউজ বাংলা চ্যানেল
নিউজ বাংলা চ্যানেল