ঢাকা | বঙ্গাব্দ

বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2025 ইং | Photo Card
বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর জন্ম ছবির ক্যাপশন: পাবলো পিকাসো
ad728

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৫ অক্টোবর ২০২৫, শনিবার। ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১৫৪- দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা হন।
১৭৬০- তৃতীয় জর্জ গ্রেট ব্রিটেনের রাজা হন।
১৮২৫- ব্রাজিলের কাছ থেকে উরুগুয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৩৬- ইতালি-জার্মানি চুক্তির মাধ্যমে রোম-বার্লিন অক্ষশক্তি গড়ে ওঠে।
১৯৪৫- চিয়াংকাইসেক তাইওয়ান দখল করে নেন।
১৯৬২- উগান্ডা জাতিসংঘে যোগদান করে।
১৯৮৬- ভারতে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটি স্থাপন।
২০০৯- বাগদাদে বোমা হামলায় ১৫৫ জন নিহত এবং ৭২১ জন আহত হন।

জন্ম
১৮০৬- জার্মান দার্শনিক ও লেখক ম্যাক্স স্টিমের।
১৮১১- ফরাসি গণিতবিদ এভারিস্ত গালোয়া।
১৮৮১- বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো।

পাবলো রুইজ ই পিকাসো, যিনি পাবলো পিকাসো হিসেবে পরিচিত। একাধারে তিনি একজন স্প্যানিশ চিত্রশিল্পী, ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকারী, কবি এবং নাট্যকার। পিকাসো, হেনরি মাতিসে এবং মার্সেল ডচাম্প এই তিনজন শিল্পী ২০ শতাব্দীর শুরুতে প্লাস্টিক আর্টে বৈপ্লবীয় উন্নতি সাধনের মাধ্যমে চিত্রকর্ম, ভাস্কর্য, প্রিন্টমেকিং এবং মৃৎশিল্পে ব্যাপক পরিবর্তন ঘটান। তিনি ২০ শতাব্দীর শিল্পে একজন শ্রেষ্ঠ পরিচিত ব্যক্তিত্ব। যার পরিচয় এক নামেই।

১৯৩৭- ইংরেজ ফুটবলার ও ম্যানেজার উইলফ ম্যাকগিনেস।

মৃত্যু
১৪৫৯- মুসলিম ধর্ম প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় শাসক খান জাহান আলী।
১৯৩৪- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ব্রজকিশোর চক্রবর্তী।
১৯৩৪- ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়।
২০১১- বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী রশীদ তালুকদার।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স