ঢাকা | খ্রি.

রাউজানে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ, আটক দুই যুবককে ছেড়ে দেওয়া হলো

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং | Photo Card
রাউজানে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ, আটক দুই যুবককে ছেড়ে দেওয়া হলো ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে দুই যুবককে আটকের পর পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের বাধা ও প্রতিবাদের মুখে আটক দুজনকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, রাতে পুলিশের একটি পিকআপ ভ্যান ওই এলাকায় যায়। কয়েকজন পুলিশ সদস্য সেখানে অভিযান চালিয়ে স্থানীয় অটোরিকশাচালক সাঈদ ও নির্মাণশ্রমিক মোহাম্মদ জিসানকে আটক করে গাড়িতে তোলেন।

দুই যুবককে আটকের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের গাড়িটি ঘিরে ধরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভের পাশাপাশি ধাওয়ার ঘটনাও ঘটে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের বাধা ও প্রতিবাদের মুখে পুলিশ আটক দুই যুবককে ছেড়ে দেয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশ সদস্যরা পিকআপ ভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘কিশোর গ্যাং প্রতিরোধ ও দমনে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালাতে গিয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের বাধা ও প্রতিরোধের কারণে কোনো পদক্ষেপ না নিয়েই দলটি থানায় ফিরে আসে।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শুক্রবার সকালে ঢাকায় আসবেন জোবাইদা রহমান

শুক্রবার সকালে ঢাকায় আসবেন জোবাইদা রহমান