শনিবার (৫ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে খেলাফত মজলিস।
মরহুমের জানাজা আজ শনিবার সকাল ৯টায় রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলি পুরাতন পাকা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে মরদেহ বরিশালের চরমোনাইয়ে নিয়ে যাওয়া হবে দাফনের জন্য।
গত ২৫ জানুয়ারি মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য হন।
মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর সৈয়দ মুহাম্মদ ইসহাকের তৃতীয় সন্তান ছিলেন।
নিউজ বাংলা চ্যানেল