শনিবার (৮ আগস্ট) ভোরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, শুক্রবারের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে থাকেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইলে দেখতে পান, সেটির দরজা ভেতর থেকে বন্ধ। তিনি দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকান। তখন একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
পরে ক্যাম্পের কয়েকজন সদস্য জানালা দিয়ে দেখে নিশ্চিত হন, ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তি এএসআই রুবেল হোসেন।
পরে উখিয়া থানা পুলিশের সহায়তায় ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চিকিৎসকের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
নিউজ বাংলা চ্যানেল