নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দুটি ছবি প্রকাশ করেন দীঘি। ছবিগুলোতে সাগরের পাড়ে ছিমছাম সাজে দেখা গেছে তাকে। নীল সমুদ্র ও বালুচরের মনোরম পরিবেশে তার স্বাভাবিক লুকও নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘আমি এসেছি সাগর পাড়ে ‘গো প্লান’-এর সাথে।’ তার এই পোস্টের পরই কক্সবাজার সফরের কারণ নিয়ে শুরু হয় নানা আলোচনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে অভিনেত্রীর প্রশংসা করার পাশাপাশি জানতে চান, নতুন কোনো কাজের শুটিংয়ে তিনি সেখানে গেছেন কি না।
তবে এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না দীঘি। জানা গেছে, শুটিংয়ের উদ্দেশ্যেই বর্তমানে কক্সবাজারে রয়েছেন তিনি। যদিও সেখানে কোন প্রজেক্টের কাজ চলছে, সে বিষয়ে আপাতত কোনো তথ্য প্রকাশ করেননি অভিনেত্রী।
ফলে দীঘির কক্সবাজার অবস্থানকে ঘিরে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। নতুন কোনো সিনেমা, ওয়েব কনটেন্ট নাকি অন্য কোনো প্রজেক্ট—সেটি জানতে অপেক্ষা করতে হবে অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
নিউজ বাংলা চ্যানেল