ঢাকা | খ্রি.

সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং | Photo Card
সৌদি আরবের কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

নিউজ বাংলা ডেস্ক: সৌদি আরবের কাছে প্রায় ৫৭৫ কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি প্রথমে জানিয়েছে মিডল ইস্ট আই।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের কাছে প্রায় ৫০০ কোটি ডলারের জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশনস-এক্সটেন্ডেড রেঞ্জ (জেডিএএম-ইআর) বিক্রির সম্ভাব্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব অস্ত্রের প্রধান সরবরাহকারী প্রতিষ্ঠান বোয়িং।

এ ছাড়া সৌদি আরবের কাছে প্রায় ৭৫ কোটি ডলারের এজিটি-১৫০০ ইঞ্জিন বিক্রির প্রস্তাবও অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এসব ইঞ্জিন সরবরাহের প্রধান ঠিকাদার হানিওয়েল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, নতুন এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ আঞ্চলিক হুমকি মোকাবিলা, নিজ ভূখণ্ডের নিরাপত্তা জোরদার এবং মার্কিন ও অন্যান্য উপসাগরীয় মিত্রদের ব্যবহৃত সামরিক ব্যবস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান নন-ন্যাটো মিত্র হিসেবে সৌদি আরবের নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের পর সম্ভাব্য অস্ত্র বিক্রয় প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া হবে। সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই চুক্তিকে দেখছে যুক্তরাষ্ট্র।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
প্রেসিডেন্ট জারদারি তিন বাহিনীর সংশোধনী বিলে স্বাক্ষর করলেন

প্রেসিডেন্ট জারদারি তিন বাহিনীর সংশোধনী বিলে স্বাক্ষর করলেন