ঢাকা | খ্রি.

গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জাহেদ উর রহমান নিজস্ব প্রতিবেদক

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং | Photo Card
গ্যাস সংকট কাটলেই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জাহেদ উর রহমান  নিজস্ব প্রতিবেদক ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের সরবরাহ সংকট কেটে গেলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের কারণে বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে যে চাপ তৈরি হয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে তা অনেকটাই কমে আসবে।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীরা তাকে জানিয়েছেন, গ্যাসের সংকট দূর হলে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে। ফলে বর্তমানের মতো তীব্র সংকট দীর্ঘস্থায়ী হবে না বলে আশা করছে সরকার।

রাজধানীতে লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকাতেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। তবে ঢাকা দেশের সবচেয়ে বড় নগরী এবং এখানেই অর্থনৈতিক কর্মকাণ্ডের ঘনত্ব বেশি হওয়ায় বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে।

তিনি বলেন, ‘ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখা হবে’—এমন অবস্থান থেকে সরকার সরে এসেছে। এর ফলে রাজধানীতেও বর্তমানে কিছুটা লোডশেডিং হচ্ছে।

আগের সরকারের সময়ের বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে লোডশেডিং ছিল। তবে রাজধানী ঢাকায় এর প্রভাব খুব একটা পড়তে দেওয়া হয়নি। ঢাকার মানুষের ‘ভয়েস’ বা প্রভাব বেশি এবং সামাজিক পুঁজিও তুলনামূলকভাবে বেশি থাকায় রাজধানীবাসী লোডশেডিংয়ের অভিজ্ঞতা কম পেয়েছেন। এর ফলে তাদের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে।

২০২৩ ও ২০২৬ সালের লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের শেষ পূর্ণ বছর ছিল ২০২৩। ওই বছরের জুন, জুলাই ও আগস্ট মাসের সঙ্গে ২০২৬ সালের একই সময়ের গড় লোডশেডিং তুলনা করলে দেখা যায়, জুন ও জুলাইয়ে চলতি বছরে লোডশেডিংয়ের পরিমাণ আগের তুলনায় কম ছিল।

তিনি জানান, ২০২৩ সালের জুনে দেশে প্রতিদিন গড়ে ৯৬৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছিল। বিপরীতে ২০২৬ সালের জুনে এর পরিমাণ ছিল গড়ে ৭৪১ মেগাওয়াট।

একইভাবে, ২০২৩ সালের জুলাইয়ে প্রতিদিন গড়ে ৬১৩ মেগাওয়াট লোডশেডিং হলেও ২০২৬ সালের জুলাইয়ে তা কমে ৪৬০ মেগাওয়াটে দাঁড়ায়।

সরকারের প্রত্যাশা, গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং এর সঙ্গে তাল মিলিয়ে লোডশেডিংয়ের চাপও কমে আসবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা