ঢাকা | খ্রি.

পতেঙ্গায় মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট-সারসহ ৬ জন আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং | Photo Card
পতেঙ্গায় মিয়ানমারে পাচারের আগেই সিমেন্ট-সারসহ ৬ জন আটক ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চট্টগ্রামের পতেঙ্গায় মিয়ানমারে পাচারের জন্য নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট ও রাসায়নিক সার উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ছয়জনকে আটক করার পাশাপাশি পাচারে ব্যবহৃত দুটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহভাজন দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশিতে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের এক হাজার বস্তা সিমেন্ট এবং ২৮০ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি বোটসহ ছয়জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা মালামাল, জব্দ করা বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
জয়ে ফিরলো বার্সেলোনা, ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে

জয়ে ফিরলো বার্সেলোনা, ব্যবধান কমালো রিয়ালের সঙ্গে