ঢাকা | খ্রি.

হাইতিতে গ্যাংয়ের হাতে অপহৃত ৬ শিশু ও ৭ নারী মুক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং | Photo Card
হাইতিতে গ্যাংয়ের হাতে অপহৃত ৬ শিশু ও ৭ নারী মুক্ত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : হাইতির রাজধানী পোর্ট-অব-প্রিন্সের কেনস্কফ এলাকা থেকে অপহৃত ৬ শিশু ও ৭ নারীকে মুক্তি দিয়েছে একটি গ্যাং গোষ্ঠী। স্থানীয় নেতাদের মধ্যস্থতায় তাদের মুক্তি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

তবে একই সঙ্গে হাইতিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্যাং দমনে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গত ২৩ আগস্ট রাজধানীর কাছাকাছি কেনস্কফের পাহাড়ি এলাকায় গ্যাং হামলায় অন্তত ৪৭ জন নিহত হন। ওই ঘটনায় ৫০ জনের বেশি মানুষ অপহৃত হন। মুক্তি পাওয়া শিশুদের মধ্যে দুই বছরের কম বয়সী তিনজন, সাত বছরের একজন এবং দুই কিশোরী রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

ইউনিসেফের হাইতিতে উপপ্রতিনিধি ইয়ানিগ ডুসার্ট বলেন, এই ঘটনা দেশজুড়ে শিশুদের ক্রমবর্ধমান ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে।

কেনস্কফে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক প্রতিনিধি জানান, ওই হামলার পর নতুন করে ২ হাজার ৬০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বর্তমানে হাইতিতে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন, যাদের অর্ধেকই শিশু। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে নারী ও শিশুদের বিরুদ্ধে ৫ হাজার ৫০০-এর বেশি লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে।

এদিকে ২০২৬ সালের প্রথম আট মাসে ডোমিনিকান প্রজাতন্ত্র ও যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২ লাখ হাইতিবাসীকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে।

জাতিসংঘের বিশেষ দূত লুইস রুইজ মাসিউ এবং মার্কিন উপরাষ্ট্রদূত জেনিফার লোসেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বহুজাতিক গ্যাং-দমনকারী বাহিনী দ্রুত মোতায়েনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর হাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার জন্যও তারা তাগিদ দিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা