ঢাকা | খ্রি.

সাংগঠনিক কার্যক্রম জোরদারে বগুড়ায় যুবদলের ৫ কমিটি বিলুপ্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং | Photo Card
সাংগঠনিক কার্যক্রম জোরদারে বগুড়ায় যুবদলের ৫ কমিটি বিলুপ্ত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ হিসেবে বগুড়া জেলা যুবদলের অধীন পাঁচটি উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

বিলুপ্ত করা কমিটিগুলো হলো—নন্দীগ্রাম উপজেলা যুবদল, নন্দীগ্রাম পৌর যুবদল, কাহালু উপজেলা যুবদল, কাহালু পৌর যুবদল এবং ধুনট পৌর যুবদল।

বগুড়া জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি জানান, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
গাজীপুরে কবর থেকে মাকে তুলে লেপ-কাঁথায় ঢেকে রাখল ছেলে

গাজীপুরে কবর থেকে মাকে তুলে লেপ-কাঁথায় ঢেকে রাখল ছেলে