শনিবার দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
আমিনুল হক বলেন, সরকারের উদ্যোগে দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ২০১টি উপজেলায় এ প্রকল্পের কাজ চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে, কিছু প্রকল্পের কাজ চলছে এবং কয়েকটির ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার অপেক্ষা রয়েছে। অধিগ্রহণ শেষ হলে সেসব প্রকল্পের কাজও শুরু করা হবে।
দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের জন্য এখন পর্যন্ত তিনটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় জনগণের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গাটি নির্বাচন করা হবে। এমন স্থানকে অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে দর্শকরা সহজে এসে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দক্ষিণ সুরমায় কেবল মিনি স্টেডিয়াম নির্মাণের চিন্তা নয়, সেখানে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। এ ধরনের স্টেডিয়াম নির্মাণে আনুমানিক পাঁচ থেকে ছয় একর জমির প্রয়োজন হবে।
তিনি আরও বলেন, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রে সরকারের ব্যয় কমানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এজন্য যেখানে সরকারি খাস জমি পাওয়া যাবে, সেখানেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় কমানো সম্ভব হবে।
নিউজ বাংলা চ্যানেল