ঢাকা | খ্রি.

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং | Photo Card
কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৯৮১৪ জন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৬৫ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বছর জিপিএ-৫ অর্জন করেছে ৯ হাজার ৮১৪ জন। গত বছরের তুলনায় পাসের হার কিছুটা বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মিলনায়তনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন। ফলে এবার বোর্ডটির সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪২ শতাংশ।

গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। একই সময়ে জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯০২ জন। সেই হিসাবে এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৮৮ জন কমেছে।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রী ছিল ৮৭ হাজার ১০ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ১৯৬ জন। ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৮৮ শতাংশ।

অন্যদিকে, পরীক্ষায় অংশ নেয় ৫৮ হাজার ৮২৫ জন ছাত্র। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ২০৩ জন। ছাত্রদের পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২৪ শতাংশ।

এ ছাড়া এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স