ঢাকা | খ্রি.

আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের ঢাকা সফর শেষ, দেশে ফিরলেন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং | Photo Card
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের ঢাকা সফর শেষ, দেশে ফিরলেন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ তিন দিনের বাংলাদেশ সফর শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা ছেড়েছেন। গত ৩০ আগস্ট তিনি বাংলাদেশে আসেন।

সফরকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে মতবিনিময় করেন। এ ছাড়া নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও তিনি মতবিনিময়ে অংশ নেন।

বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদীয় পর্যায়ে সুসম্পর্ক আরও বিস্তারের ওপর এ সময় গুরুত্ব দেন আইপিইউ মহাসচিব।

সফরের অংশ হিসেবে অ্যান্ডা ফিলিপ জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।

আজ বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর তিনি ঢাকা ত্যাগ করেন।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫

দেশে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২০৫