ঢাকা | খ্রি.

পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং | Photo Card
পাংশায় ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728

 নিজেস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন—কালুখালীর মোহনপুর এলাকার আব্দুল মান্নান মন্ডলের স্ত্রী মোছা. হামিদা খাতুন (৪৭) এবং চর কুলটিয়া এলাকার কদর আলী মন্ডলের স্বামী সাজেদা বেগম (৪০)। হামিদা খাতুন মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং সাজেদা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে এসআই শিমুল শেখের নেতৃত্বে ডিবির একটি দল পাংশা মডেল থানা এলাকায় অভিযান চালায়। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডে উড ওয়ার্ড ফার্নিচার দোকানের সামনে পাকা সড়ক থেকে ওই দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতার দুই নারী মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম বলেন, দুই নারী ইউপি সদস্য ইয়াবাসহ গ্রেফতার হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স