ঢাকা | খ্রি.

বিশ্ববাজারে ব্রেন্ট তেলের দাম ১০৩ ডলার ছাড়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং | Photo Card
বিশ্ববাজারে ব্রেন্ট তেলের দাম ১০৩ ডলার ছাড়াল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্তে রাজি না হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এর ধারাবাহিকতায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বাড়ায় আগের দিন আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। তবে চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়তে পারে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলারের ওপরে উঠেছিল।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

চার দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং