ঢাকা | খ্রি.

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ অক্টোবর শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 18, 2026 ইং | Photo Card
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ অক্টোবর শুরু ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের তৃতীয় ও শেষ ধাপ শুরু হচ্ছে আগামী ২৬ অক্টোবর। এ ধাপে আবেদন করা যাবে ২৭ অক্টোবর রাত ৮টা পর্যন্ত। শনিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির ক্ষেত্রে এটিই হবে আবেদনের সর্বশেষ ধাপ। শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট xiclassadmission.gov.bd ব্যবহার করে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দক্রমে নির্বাচন করতে হবে।

সময়সূচি অনুযায়ী, তৃতীয় ধাপে আবেদন গ্রহণ শেষ হবে ২৭ অক্টোবর রাত ৮টায়। আবেদনের ফল প্রকাশ করা হবে ৩০ অক্টোবর রাত ৮টায়। ফল প্রকাশের পর ওই দিন থেকে ৩১ অক্টোবর রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

এ ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১ নভেম্বর রাত ৮টায়। আর চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২ ও ৩ নভেম্বর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যারা আগে আবেদন করেনি, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত হয়নি কিংবা চূড়ান্ত মনোনয়ন পেয়েও নিশ্চায়ন না করা বা ভুল কোটা নির্ধারণের কারণে ভর্তি হতে পারেনি, তারা তৃতীয় ধাপে আবেদন করার সুযোগ পাবে।

দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেনি—এমন শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তবে আগে নির্বাচন নিশ্চায়ন করা কোনো শিক্ষার্থী তৃতীয় ধাপে আবেদন করতে চাইলে ২৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে আগের নিশ্চায়ন বাতিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে ব্যর্থ হলে এর পরবর্তী পরিস্থিতির দায় বোর্ড কর্তৃপক্ষ নেবে না।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
দেশব্যাপী স্কুলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য : আসিফ

দেশব্যাপী স্কুলে ক্রিকেট ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য : আসিফ