ঢাকা | খ্রি.

চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং | Photo Card
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ফেরেন তিনি।

সফরের সময় জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী আয়োজনে অংশ নেন সেনাপ্রধান।

সফরসূচি অনুযায়ী, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ওই আলোচনায় ক্রীড়া খাতসহ দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভাতেও অংশ নেন সেনাপ্রধান।

সংশ্লিষ্টদের মতে, উচ্চ পর্যায়ের এই সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতার পরিধি বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে আশাবাদ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছ

হরমুজ প্রণালি নিয়ে আশাবাদ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছ