ঢাকা | খ্রি.

চকবাজারের মনসুর খান প্লাজার আগুন নেভাতে লাগল সাড়ে ৩৭ ঘণ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2026 ইং | Photo Card
চকবাজারের মনসুর খান প্লাজার আগুন নেভাতে লাগল সাড়ে ৩৭ ঘণ্টা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত
ad728
নিউজ বাংলা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা আগুন প্রায় সাড়ে ৩৭ ঘণ্টা পর সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আগুন নেভানোর কাজ শেষ হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা শাহজাহান শিকদার।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে ছোট কাটরা এসি মসজিদসংলগ্ন মার্কেটটিতে আগুন লাগার খবর পায় সংস্থাটি। এরপর বিকেল ৫টা ২২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় পর্যায়ক্রমে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। শেষ পর্যন্ত আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কিছু প্রতিবন্ধকতার মুখে পড়েন উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছিল, মার্কেটের ষষ্ঠ তলায় বিভিন্ন পণ্যের গুদাম ছিল। গুদামগুলোর দরজা ও শাটার তালাবদ্ধ থাকায় ভেতরে প্রবেশ করে আগুন নেভানো কঠিন হয়ে পড়ে। পরে তালা ও শাটার ভেঙে ভেতরে ঢুকে আগুনের উৎস এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়।

পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করাও ছিল আরেকটি বড় সমস্যা। পানির উৎস সীমিত হওয়া এবং রাস্তা সরু থাকায় পানিবাহী গাড়ি নিয়ে কাজ করতে ফায়ার সার্ভিসের সদস্যদের অসুবিধা হয়। দীর্ঘ সময় ধরে আগুন নেভানোর পাশাপাশি ভবনের অন্য অংশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতেও কাজ চালিয়ে যান তাঁরা।


নিউজটি পোস্ট করেছেন : নিউজ বাংলা চ্যানেল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আলোচনা সভা

আশুরা উপলক্ষে রিহ্যাব এর উদ্যোগে আলোচনা সভা